সবুজ অরণ্যে লাবণ্যের স্পর্শ ।
- রুবিনা মজুমদার

সবুজ ছায়া ঘেরা লাবণ্যে নিবিড় অরণ্য,
সবুজে সবুজে ঢাকা অরণ্যের বুকের বরণ্য ।
অরণ্যের স্বপ্ন চোখে ----
অরুণোদয়ের পথে ----
লাবণ্য ডানা মেলে আকাশ নীলে ।
অরণ্য সাজে সবুজ স্বপ্নের চাদরে ,
শীতের সকালের শিশির ভেজা আদরে ।
ঘন কুয়াশায় ঘেরা অরণ্য নদীর কুল ,
বুকের গহীনে সবুজ সমুদ্র দেয় দোল ।
গোধূলি বেলার সূর্যের সাথে
রোদেলা দুপুরের প্রখর তাপে ,
শিশির ভেজা চোখের জলে
পূর্ণিমা রাতের ঝলসানো আলোতে
সবুজ অরণ্য হাসে ,
অপূর্ব লাবণ্যের ভালোবাসাতে ।
সারা দিনের ক্লান্তি শেষে ---
গভীর রজনীতে ----
শহর , নগর , গ্রাম
যখন নিদ্রায় নিমগ্ন ,
সবুজ অরণ্যে ভাসমান
অপূর্ব লাবণ্যের স্পর্শ ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026