মৌনমেঘ
- রুবিনা মজুমদার

মৌনতার কবিতায় বেদনার মেঘ জমে জমে
পদ্ম পাতায় বৃষ্টির ফোঁটার ঝলকানির ঝড় উঠে ,
অঝোরে বৃষ্টি ঝরে শ্রাবণের কণ্ঠ জুড়ে
ধূসর জোছনায় মৌন নদীর বুক চিরে ।
বন্ধু তোমাকেই শুধু মনে পড়ে ।

কাশফুল অরণ্যে আকাশের মেঘ গুলো
শিশির ভেজা দৃষ্টি নিয়ে শুধু চেয়েই থাকে ,
কোলাহল শুন্য রাতের মৌন প্রহরে
সব ব্যস্ততা কাটিয়ে ঘুমন্ত শান্ত এই শহরে
বন্ধু তোমাকেই শুধু মনে পড়ে ।

মরু পথের পথিকের বেশে
যখন সারা দিনের ক্লান্তি শেষে ,
হলুদ পাতার যন্ত্রনাগুলো লুকিয়ে মনের আবেশে
সময়ের অনাবিল হীম স্রোতে
চিড়ে ধরা স্বপ্নগুলো একলা পড়ে কাঁদে
বন্ধু তোমাকেই শুধু মনে পড়ে ।

পদ্ম পাতার জল ভিজিয়ে মনের আঁচল
মৌন সরোবরে করেছে টলমল ,
নয়ন ও সমুদ্র আরশীতে ভাসে
বর্ণহীন এক বিন্দু শিশির জলে ।
বন্ধু তোমাকেই মনে পড়ে ।

যখন বুকের নিঃশব্দ কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে
আলো - আঁধারের সংমিশ্রণে ,
যখন বেদনার স্রোতে ভাসি দুঃখের উল্লাসে
নীল ময়ূরকণ্ঠী চুপচাপ বসে শুন্য নীলাচলে ।
বন্ধু তোমাকেই শুধু মনে পড়ে ।

তবু আমি বারবার আসি মৌনমেঘে
হাসি - কান্নার ভাব - আবেগে ,
ক্ষণিক জীবনের ক্ষীণ চাওয়ায়
স্বপ্নের জ্যোতির পরাগ মেখে
বিশ্বাসের নরম ছোঁয়ায় ।
বন্ধু শুধু তোমারই প্রতীক্ষায় ---- ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৯-০১-২০১৫ ১৬:৫০ মিঃ

anek valo @ fine


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026