কবিতার মন
- রুবিনা মজুমদার

আমার কবিতার মন ছুটে যায়
চেনা - অচেনা কোনো এক স্বপ্নের গাঁয় ,
আঁকা - বাঁকা গাঁয়ের মেঠো পথে
মৃদু বয়ে চলা নদী তীরে কাশবনে ।
হেমন্তের পাতা ঝরা কোনো এক বিকেলে ,
শিশির ভেজা স্নিগ্ধ সকালে ,
আষাঢ় - শ্রাবণের রিম- ঝিম বৃষ্টিতে ।
শেষ বিকেলে রক্তিম সূর্যটা যখন অস্ত যায়
দিন শেষে ক্লান্ত পাখিরা সব নীড়ে ফিরে ।
আলো - আঁধারে যখন জোনাক জ্বলে
চেনা - অচেনা নদীর বাঁকে বাঁকে ।
জীবনের সুখ - দুঃখের কিনারে
অতীতের স্মৃতির পাতায় পাতায়
আমার কবিতার মন ছুটে যায় ।
কক্ষনো মোনালিসা , কখনো বনলতা সেন
ক্ষণে - অনুক্ষণে ।
হাসনাহেনা , বকুল , গোলাপের গন্ধে
ভালোবাসায় সিক্ত , দ্বিধাদন্ধে
হৃদয়ের ক্ষতে - বিক্ষতে ,
চির সবুজ গাঁয়ের পথে পথে ।
মায়াময় মরিচিকার পৃথিবী্তে
দুঃখের পরশ পাথরে
প্রয়োজনের প্রতিটা মুহূর্তে ।
দুঃখে কষ্টে কম্পিত হৃদয়ে
আমার কবিতার মন ছুটে যায় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026