গীতি কবিতা “প্রেম”
- আবু জাফর বিশ্বাস

হায়রে প্রেম কখনো আনন্দের কখনো বেদনাবিধুর,
হৃদয়ের মাঝে এখনো বাজে সেই সানাই এর সুর।

কপোতাক্ষের পাড়ে বসে কইতা কথা হেসে হেসে,
মন কাড়িলা ভালবেসে, স্মৃতিগুলো কত না মধুর।
সুখের স্বপ্ন দেখাইয়া, দুঃখের সাগরে ভাসাইয়া,
আমাকে ফেলে নিঃস্বকরে চলে গেলে দুর বহুদুর।
ঐ...
তুমি ছিলে এই বুকের মাঝখানে, প্রতিটি শিহরণে,
তুমি ছিলে হৃদয়ের স্পন্দনে, কল্পনার সান্দিক্ষণে,
কখনো ভাবিনি তোমার মনটাছিল এতটাই নিষ্ঠুর।
তোমাকে হারিয়ে পাইনা ফিরে আমার গানের সুর।

হায়রে প্রেম কখনো আনন্দের কখনো বেদনাবিধুর,
হৃদয়ের মাঝে এখনো বাজে সেই সানাই এর সুর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026