জীবন---
- শেখ মাফিজুল ইসলাম
বইয়ের পৃষ্ঠা জীবন;
পাতা-উল্টানো খেলা।
ভ্রমণ কাহিনী জীবন-
কেবলই পথ চলা,
বিশ্ব-প্রকৃতির পাঠশালা
চোখের সামনে খোলা।
ঘূর্ণায়মান সূর্য- জীবন,
নরম রোদের ভোর- সেতো
শিশুকাল, মায়ের কোল।
বিকাল-সন্ধ্যা বেলা- বার্ধক্য-জ্বরা,
প্রখর দুপুর, সেতো- যৌবনে ফেরা।
গভীর অন্ধকার-
মৃত্যুর হাতছানি, চলে যাওয়া ওপার।
জীবন সেতো শূন্য থেকে শুরু-
সেকেণ্ড-পল, মিনিট-ঘন্টা দিন,
জমে ওঠা ক্লেদ-ক্লান্তি- ঋণ।
.
বিচিত্র সমাহার,
ভাঙা-গড়া সংসার,
নিজের মধ্যে কেঁদে ফেরা বহুবার।
জীবন সে তো- মাতিয়ে তোলা দিগ্বিদিক,
তুমি আমি মানবিক।
কতো শান্তি, নিগূঢ় বেদনা,
প্রেম-ভালোবাসা, ঈর্ষা-ঘৃণা,
লড়াকু মনের কতো জানা-শোনা।
পৃথিবীর বুকে নিত্য যাওয়া-আসা
রঙ্গ মঞ্চে কতো কাঁদা, কতো হাসা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।