অন্তরিত অনুরণন-১৩
- সুকন্যা তিশা - অনুকাব্য
আমি চাই না তুমি আমায় এখনি ভালোবাসো ,
আমি চাই না তুমি না জেনে আমার কাছে আসো ,
আমি চাই তুমি আমার সবটা জানো,সবটা!
আমার আমিকে জানো,আমার ভুল-ত্রুটিগুলোকে জানো,
আমার অতীত-বর্তমান সব জানো ।
আমি চাই বিশুব্ধ এক ভবিষ্যৎ হোক আমার
যেথা অবিশ্বাস শব্দটা ঈর্ষায় জ্বলে পুড়ে মরবে,
বিশ্বাস শব্দটা খিলখিলিয়ে হাসবে,
আর আমার কাছে এর নামই সম্পর্ক ।
(২৯.০১.১৫)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।