সালের প্রথম দিন
- বেঞ্জিন বেঞ্জয়েট
কত আনন্দ মাখা আজকের এইদিন
এমন আনন্দ থাকতো যদি চিরদিন !
দুঃখ গুলো পাড়ি দিতো অজানা দেশান্তরে ,
বিশ্বের সকল সুখ জমা হতো বাংলার ঘরে ঘরে ।
মধুময় দিন, গোটা বিশ্ব অবাক ,
যেখানে সর্বদাই ভাটিয়ালীর ডাক ,
সেখানেই আজ হেরি ভাওয়ালের লহর ,
দুখ গুলি ভেসে যায় , সুখে ভরে গাঁও শহর ।
এতো সুখ সহে কি বাংলার বুকে ?
নিমেষেই যে হারিয়ে যায় ওই ঊর্ধ্বলোকে ।
ক্ষণে ক্ষণে ক্ষীণ হয় তিতা হয় মিঠা সেই মধু ,
সাবেক দুঃখ ছড়িয়ে পড়ে যেই লাউ সেই সে কদু ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।