বেঞ্জিন বেঞ্জয়েট
মালয়েশিয়াতে কর্মরত জীবনের ফাঁকে যেটুকু সময় পাই কবিতার মাঝেই তা কাটাই । বাল্যকাল থেকেই একটু আধটু কবিতা লিখতাম । লেখার পর তা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিতাম , আমার মা সেগুলি জড়িয়ে গুছিয়ে সযত্নে রাখতো । আমি তখনও অতকিছু বুঝতাম না । মাথায় হাত দিয়ে আশীর্বাদ , দোয়া করতো তাও বুঝতাম না অতকিছু । জন্ম একেবারেই অজো পাড়া গ্রামে । সোনাপুর , বলিহার , নওগাঁ আমার পূর্ণ এবং পৈতৃক ঠিকানা । সময়ের দাবী পূরণ করতে গিয়ে আমরা নওগাঁ মেইন টাউনে উঠে আসি এবং স্থায়ী ঠিকানা এখন সেখানেই । ক্লাশ ওয়ান থেকেই ক্লাশ টেন পর্যন্ত ট্যালেন্ট হিসেবেই লোকে জানত । কারণ রোল সব সময় এক থাকতো । এইচ এস সি তে এসে কবিতা লেখার ঝোঁক এতো বেড়ে যায় যে খাওয়া দাওয়াও ঠিক মতো করতাম না , আমার ভাবী গালি দিয়ে দিয়ে গোসল করাতো , খাবার খাওয়াতো । বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম ... নিজের প্রশংসা নিজে করতে খারাপ লাগলেও কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে করতেই হয় ... শুধু কবিতা লিখতাম দেখে আমাকে কলেজের স্যারগণ ফ্রি প্রাইভেট পড়াতেন । গোপন কথা ফাঁস করে দিলাম , বাবা , ভাই জানতে পারলে মার খাওয়া মিস নাই । কারণ টাকা ঠিকই আদায় করে নিতাম । বায়োলজি , ফিজিক্স , আর ক্যামেস্ট্রি এই তিন বিষয়ে প্রাইভেট পড়তাম ফ্রি । এইচ এস সি'র রেজাল্ট ভালো করতে পারিনি , কয়েক নম্বরের জন্য প্রথম গ্রেড পাইনি । তা যাই হোক ... শুরু করেছিলাম বিদেশে পড়ার বায়না ... ভাই ডাক্তার বলেই বায়না'টা একটু জোরালো ভাবেই করেছি । সবাই রাজি হলে কালের বিবর্তনে মালয়েশিয়াতে আসি । বাংলাদেশের দালাল কি আর বলবো !! তাহা আর বলার অপেক্ষায় থাকেনা । আমাকে পাঠায়ে দিয়েছে সোজা কোম্পানির আন্ডারে । আমি এসে পড়ার কথা মালিককে জানালে মালিক নারাজ হয় । এক প্রকার চুরি করেই এখানে এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই , বোটানি'তে । কাল ক্রমে সেই পড়াশুনাও এক প্রকার আনকমপ্লিট থেকে যায় ... কারণ এক্সাম দেওয়ার সময় আমাকে ছুটি দেওয়া হয়নি ... একপ্রকার গণ্ডগোলই বলতে পারেন , সেই গণ্ডগোল করে মালিকের সেখান থেকে বিদায় নিয়ে এক্সাম দিলেও একটা এক্সাম অসমাপ্ত থেকে যায় ... এক প্রকার জিদের বশেই বলতে পারেন পড়ালেখার সব বই , কাগজ আগুনে পোড়ায়ে দিয়ে একটা বস্তায় ভরিয়ে নদীতে ভাসায়ে দিই । যদিও আমি অনেক আদরে বড় হয়েছি , কিন্তু বিদেশ এসে শুধু কষ্ট ছাড়া কিছুই পাইনি । আমার বাস্তব জীবন নিয়ে লেখা একটা উপন্যাস আছে । মোট তিন টা উপন্যাস আছে আমার লেখা । কবিতা এখন প্রায় দেড় হাজার । কর্ম জীবনের ব্যস্ততায় সব কিছু মনের চাহিদা মোতাবেক পাওয়া হয়ে ওঠে না । আমার মায়ের দোয়া আর আশীর্বাদের ফল হয়তো আমাকে স্পর্শ করেছে ... আমি কবিতা না লিখলে ঘুম আসেনা । এখন শুধু প্রয়োজন আমার পাঠকবৃন্দের করুণা , দোয়া আর সহযোগিতা । আমার নিজের বলতে এখানে কিচ্ছু নেই । আমার সব কবিতা আমার মা বাবা আর সকল পাঠক এবং ত্রিশ লাখ শহীদ ও তিন লাখ মা বোন যিনারা স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছেন তাঁদের নামে উৎসর্গ করলাম ।
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে বেঞ্জিন বেঞ্জয়েট ৬০৩টি কবিতা প্রকাশ করেছেন।
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে বেঞ্জিন বেঞ্জয়েট ৬০৩টি কবিতা প্রকাশ করেছেন।
| কবিতা | পঠিত | মন্তব্য |
|---|---|---|
| বঞ্চনা | ২১৮৪ বার | ২ টি |
| প্রতীক্ষা | ১৬৫০ বার | ৩ টি |
| দুনিয়ার ভাষা দিবস | ৫০৭০ বার | ০ টি |
| কালো অভাব | ১২৪২ বার | ০ টি |
| হে আরব | ৯৪৫ বার | ১ টি |
| সঙ্গিনী | ১৩৬৯ বার | ০ টি |
| শিয়াল বেঁজীর ভাগ বাটোয়ার | ৯৫৩ বার | ০ টি |
| দেশ সেবক ওরা | ১৩৬০ বার | ০ টি |
| পারলে একমুঠো সুখ হাওলাদ দিও | ১৩৭৫ বার | ১ টি |
| কপালপোড়া | ৯৬৯ বার | ০ টি |
| জননীর জীবনপথ | ১৩৪৮ বার | ০ টি |
| রাজনৈতিক অঙ্গন | ১৩৩৮ বার | ০ টি |
| অবাক পৃথিবী | ২২২৪ বার | ০ টি |
| ভ্রম | ১৭৩৬ বার | ০ টি |
| জয়-পরাজয় | ২৩১৮ বার | ০ টি |
| সবুজের বন্দনা | ১২৯৪ বার | ০ টি |
| ফাগুণ বন্দনা | ১২২০ বার | ০ টি |
| তথাকথিত ভালবাসা দিবস | ১১১৭ বার | ০ টি |
| কষ্টের সুর | ১৩৩৭ বার | ০ টি |
| মায়ার মানচিত্র | ৯৯৭ বার | ০ টি |
| অদৃষ্টের ঠিকানা | ১১৭৭ বার | ০ টি |
| নীল নদ | ১৯৬০ বার | ০ টি |
| মালা পড়াবে কে মোর গলে | ১২৮১ বার | ১ টি |
| হে আরব | ১০১০ বার | ০ টি |
| যদি কোনদিন | ১৬০৭ বার | ০ টি |
| জীবন চরিত - কপ্তুল বুড়া | ১২৫৩ বার | ০ টি |
| মুখে লেপা আশার বাণী | ২২৭০ বার | ০ টি |
| বছরের প্রথম দিনে | ৯৮১ বার | ০ টি |
| প্রথম প্রেমের আশে জীবন | ৯৫০৭ বার | ০ টি |
| ঝুলন্ত- মানবজাতি | ১২০৪ বার | ০ টি |
