সেই শীতের ডাহুক পাখি
- বেঞ্জিন বেঞ্জয়েট

যুগের ওপাড়ে পাড়ি দিয়ে আমি মিশিলাম অবলার সাথে ,
মনের সাথে মন মিশায়ে বিচিত্র আলাপন করেছি রাতে ।
মিশেছি আমি খেঁকশিয়ালের সাথে শুনেছি মনের কথা ,
পরের ধন লুটে খাবার আশ মনেতে দেখিনি দ্বিধা দ্বন্দ্বতা ।
মিশেছি আমি শকুনের সাথে দেখেছি তার লাল দর্শন ,
ভবের কোনখানে কিবা মরেছে মৃত গন্ধে ভাসে তার নয়ন ।
মিশেছি আমি ডাহুকের সাথে শুনেছি তার করুণ মর্ম ব্যথা ,
তীব্র শীতেও ক্লান্ত নয় সে হৃদয় গহীনে তার বিরহ গাঁথা ।
মিশেছি আমি সর্পের সাথে ঘুরাফেরা ভোজন প্রাতে প্রাতে ,
সম্মুখ পানে যাহাই আসে যায় খুন ঝরাবে সে দন্তঘাতে ।

অবশেষে মিশিলাম আমি গহীন আঁধারে জোনাকির সাথে ,
আশা তার আলো দেওয়া , আঁধারে যে ডুবে থাকে রাতে ।
ইশ এমন আশা যদি আমার বাঙ্গালার সবার হতো ... !
আমার মতো এই লবঘন্টা কি আর কবির আসন পেত ?
আমি চাইনি কবি হতে ... চেয়েছি বাংলার মুখে ভাত ,
কত যে আমি চেঁচিয়ে বলি তবু বাংলার দেখি মাথায় হাত ।
সবই দেখি যেন সেই খেঁকশিয়াল-সর্প-শকুন লালতা আঁখি ,
জনগণ যেন বিরহী সেই শীতের ডাহুক পাখি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026