সুখে থাকিস তুই
- বেঞ্জিন বেঞ্জয়েট
কোন দোষ করিনি আমি তবুও হয়েছি দোষী ,
ভুল বুঝে দূরে গেছে আমি তাতে অনেক খুশি ।
যে যাতনা দিয়েছে মোরে সে তো মুছেনা আমার
দহন হৃদয় দাউ দাউ করে সাধ্য নাই ভুলিবার ।
পোড়া হৃদয় সান্ত্বনায় শুকায় এই তো বড় সুখ ,
আর যে জ্বলে না এ'ই বড় পাওয়া প্রশান্তিময় বুক ।
একখণ্ড জীবন আমার করেছিল যাতনায় দু'খন্ড ,
তার কাছে যেটুকু ছিলাম বানিয়েছে মোরে ভন্ড ।
ভণ্ডের সেই জ্বালা নিয়ে আমি আজও আছি বেঁচে ,
চিনেনা যেজন মন তারে চেনায় কে খামাকা যেচে ।
মন যার নাই চিনে সে মন কেমনে ভব তার দাবানল ,
সুখ দুখ শান্তি অশান্তি সবই তার কাছে তো সমতল ।
সুখেরে সে ডুবায় যেভাবে নিতান্তই আনমনে ,
দুখেরে সে কি দুখ ভাবে মন যে ঢাকা অগ্নিআচ্ছাদনে ।
বলতে পারি যে অনেক কিছুই বলবো না আজ কিছুই ,
দূরে থেকে দিবো না অভিশাপ সুখে থাকিস তুই ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।