মানুষ
- বেঞ্জিন বেঞ্জয়েট
মানুষ সৃজনের ইতিহাস সবাই কমবেশি জানে ,
কেবা সৃজিল তারে কখন , কোথা বা কোনখানে ।
সৃজিল যেথায় গৌণ ধরি ... মুখ্য যে বিষয় ...,
কর্মেই তার প্রস্ফুটিত মানুষ অমানুষ পরিচয় ।
সেই মানুষই এই মানুষ কিবা সে রাখে মান ,
এই মানুষের কর্ম হেরি সৃজনকর্তা বড় পেরেশান ।
এই মানুষই ভালোবাসে অন্তর থেকে বড়ই নির্মল ,
এই মানুষই ঘৃণা করে ভীষণভাবে ঝরায় নয়নজল ।
এই মানুষই বুকে টানে সহৃদয়ে বড় আদর করে ,
এই মানুষই আঘাত করে অবিরত হৃদয়ে খুন ঝরে ।
এই মানুষই রাজা সেজে প্রজার অঙ্গ আঘাতে ফাটায় ,
এই মানুষই কানমলা দিয়ে ভাঁওতাবাজীতে হাঁটায় ।
এই মানুষই প্রভুর অস্তিত্ব মিথ্যে ভাবে বানোয়াটে ,
এই মানুষই প্রভুর অস্তিত্ব খোঁজে কোরআন হাদিস ঘেটে ।
এই মানুষই ইচ্ছে করলেই করতে পারে অনেক কিছু ,
এই মানুষই অবনত মাথা করতে পারে অনেক উঁচু ।
এই মানুষই ইচ্ছে করেই করেনা অনেক কিছু ...,
এই মানুষই উঁচু মাথাটা করে দেয় সমাজে অনেক নিচু ।
এই সেই মানুষ শুধু স্বার্থের টানে সাজে বড়ই অমানুষ ,
এই সেই মানুষ শুধু স্বার্থের তরে সাজে স্বার্থপর নিরুংকুশ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।