নদীতে নাইছে নীল নভঃতে নয়ন (শুধু "ন" দিয়ে লিখা একটা সনেট)
- সুদীপ তন্তুবায় নীল

নদীতে নাইছে নীল নভঃতে নয়ন,
নগ্ন নভেঃ নীলকান্ত নীলাভ নধর ।
নিনাদে নিগূঢ়ে নষ্ট নিয়তি নাচন,
নীর ন্যয় নির্ঝরিছে, নিরীহ নশ্বর ।
নাকের নোলক নাই, নিনাদ নূপুর !
নিশিতে নক্ষত্র নব, নিরাপদে নীলা,
নিদ্রিত নিশিতে নত নিয়তি নিষ্ঠুর!
নিরানন্দে নত নীল নির্গুন নিষ্ফলা ।

নদীতটে নষ্ট নাও, নীল নষ্ট নীড়ে,
নয়নজলী নালীতে নেশাতে নিদ্রিত !
নিগূঢ়ে নিঃসঙ্গ নিত্য নিশির নিবিড়ে,
নীলাহীন নীল নব নিশি নিবিড়িত !
নির্মম নিয়তি নৃত্য নীলার নিদানে
নিরুপায় নির্বানেতে নগ্ন নির্বাসনে ।

(চতুর্দশপদী কবিতা)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০৭-২০১৩ ০০:৪৪ মিঃ

bah!
bah!
ekebare bajimat.