দাবী
- বেঞ্জিন বেঞ্জয়েট

একদিন কোন লোকে যেন আমায় কবি বলে ডাকে
একসাল থাকুক আকাল মোর খাওয়াবো তবু তাঁকে ।
এক থালা নয় দুই থালা নয় উদর নিবো চুক্তি ,
একশ গন্ডা খাওয়াবো আমি পায় যেন সে তৃপ্তি ।
এক সময় যেন আমার কথা কবিতা হয়ে ছড়ে ,
এক কালে যেন আমার আঁকা ছবি জীব হয়ে নড়ে ।
একজন বলুক সবাই না বলুক আমি বাংলার কবি ,
একদিন আকাশে আমায় যেন দেখে নয়নে রবি ।

মনের বাসনা আকাশ ছোঁওয়া , ছেঁড়া কাঁথা যে গায় ,
মন ময়ূরী স্বপ্ন দেখে দেখে কিবা মজা যেন পায় ।
মন্থর গতি নাই চঞ্চলতা যেন এক ভেজা বিড়াল ,
মন মানে না, যে অবস্থা, মুখেতে যেন বত্রিশ কুড়াল ।
মনের জোরে নয় যেন গায়ের জোরে আদায় করি দাবী ,
মন বলে তায় এমন করেই সব কিছু খুঁজে পাবি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026