রসের নাগর
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমার একটাই পরিচয় মানুষ আমি ... ,
এর'চে আর বেশি কিছু আছে কি দামী ?
মনকে পূঁজি করে যে আমার অনুগঠন ,
আমাকে কি গঠন করি সেই আমার মতন ?
ধাপে ধাপে ক্ষণে অনুক্ষণে আমার যে গঠনতন্ত্র ,
আমার মতো কাজ করে কি আমার সব যন্ত্র ?
মুখে আমার যে বাক্য গুলি কাজে আছে কি মিল ?
দিবারাত্রি পাড়ি দেই কেবল দিয়ে তো গোঁজামিল ।
মুখে বলি রাম রাম অন্তর তো আকামের দুর্গ...,
আমার আমি বড় স্বার্থপর সমাজে সাজি বুজুর্গ ।
এই আমিই করি আকাম ,ফের আমিই বিচারক ,
অন্যের কিছু দেখার আগেই আমার করি তদারক ।
এমন পরিবেশ উচ্ছেদ দরকার বলি হাঁকি হাঁকি ,
পাকা সব পচনে ফেলি কাঁচার সমষ্টিকে ডাকি ।
কাঁচা চাই না এমন কিছু সময় সাপেক্ষে যাবে শুকে ,
আপন গঠনে হবে যে পাকা রস থাকবে অন্তবুকে ।
এমন রস চাই না আমি হবে যে রসের নাগর ...,
চাই যে আমি সেই যে রস ... সুগন্ধিময় হবে নগর ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026