পেলো না শুধু মা মাটি
- বেঞ্জিন বেঞ্জয়েট
বড় শখ ছল বিজ্ঞানী হওয়ার ...
ওষুধ বানাবো কবুতরের দুধ দিয়ে...,
যার এক ডোজ খেলে হয়ে যাবে সভ্য
গৌরব করবো বাঙালি জাতিকে নিয়ে ।
হলো না আশা পূরণ, পেলাম না দুধ
আশা শুধু আশা'ই থাকলো ...,
আমার জাতিকে নিয়ে আজ দেশ
অসভ্যের তাড়নায় রক্তে ঢাকলো ।
নয়া আশা বাঁধি আমার এ বুকে
যদি পাই গো জাদুর লাঠি ...,
এক ডাণ্ডায় সব গো ঠাণ্ডা
সভ্যতা বেরুবে বাংলার বুক ফাটি ।
আর ভাল্লাগেনা যে অসভ্যতা
বেয়াদবের ওই সব চিল্লাচাটি ...,
ধরার সকল সভ্যতা পেলো
পেল না শুধু আমার মা মাটি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।