বন্দনা
- বেঞ্জিন বেঞ্জয়েট

মনে করো আমি আর নেই বটে...
মরে গেছি শতাব্দীর ওপাড়ে ,
যত স্মৃতি এঁকেছি মানসপটে ...
মনে রেখো বন্দনার ভারে ।
শুধু স্মৃতির গোলাম হয়ে ধরায় ...
মনে রেখো মনের আঙিনায় ...,
আমার কৃতকর্ম যদি তোমায় দোলায় ...
মূর্ছনার প্রলেপ দিও দৃঢ অবহেলায় ।
আমি জানি তুমি জিজ্ঞেস করবে না ...,
যদি হিসেব চাহি সব দেনা পাওনা ...
তোমার হৃদয়খানি যে কচ্ছপমনা ...,
কেউ না জানুক, জানে তো একজনা ।
আমি মানব হয়ে ... কচ্ছপের সনে ...
কেমনে থাকি বলো সমাজ অঙ্গনে ...,
বিবেকের উপশমে বিদায় বচনে ...
দূরেতে আশ্রয় নিলুম দ্বন্দ্বের বর্ষণে ।
তবু প্রার্থনা সুখে থেকো ভালো থেকো ...
মাঝে মাঝে মন চাইলে গগণ দেখো ...,
আমার স্মৃতিটুকু যেথায়ই রেখো ...,
যদি পারিও আমায় নিয়ে গগণসম চিঠি লেখো ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026