সর্বহারা
- বেঞ্জিন বেঞ্জয়েট

মন থেকে কেহ ভালবাসেনি ... কেহ কাছে ডাকেনি ,
কেহ কথা দেয়নি ... কেহই কথা দিয়ে কথা রাখেনি ।
সবাই আমারে নিয়ে করেছে হাসাহাসি করেছে খেলা ,
কেহই উদরে টেনে নেয়নি , পায়ে পায়ে দিয়েছে ঠেলা ।
যারেই দেখেছি প্রণয় বাগে , প্রতারণার মুখোশ পড়ে ,
মনটা রেখেছে দিগন্তের ওপাড়ে , হাতে শুধু ধরেছে জড়ে ।
কিছুই পাইনি উপভোগ্য উপমা , অন্তরে পেয়েছি জ্বালা ,
সবাইরে দেখেছি অধর্মের পথে , খুলে রাখে মিছে ধর্মশালা ।
এমন আচরণে বাঁচে প্রতিক্ষণে অন্তর চক্ষু জ্যোতি ছাড়া ,
যদিও দেখি পরস্পর সবাই , আসলে সবাই সর্বহারা ।
সবাই ব্যস্ত পরকাল ছাড়ি ... দুনিয়ার মিছে মোহে ,
সবাই দেখি হাসে উপরে , আসলে অভ্যন্তর দহে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026