ওগো নীল ধ্রুবতারা
- সুদীপ তন্তুবায় নীল
ওগো নীল ধ্রুবতারা, তুমি আদিম তুমি প্রাচীন,
জানি তুমি ধরা সৃষ্টি মুহূর্তেও বাজিয়েছ বীণ ।
ধ্রুব তুমিই দেখেছ সৃষ্টি,
ধ্রুব তোমার আদিম দৃষ্টি_
আছে যে নিরব সাক্ষী প্রতিরাত আর প্রতিদিন ।
সাহিত্য থাকত অপূর্ণ আর পশ্চিমদিক তোমাহীন ।
ওগো নীল ধ্রুবতারা, কবির তুমি শত ভাবনা,
জানি তুমি ধ্রুব - হারানো আমার জীবন নীলিমা ।
ধ্রুব তুমি দুঃখ অভিমান,
ধ্রুব তুমিই নিরব গান,
তুমিই ধ্রুব প্রেমিক মনের স্বপনেতে কামনা,
প্রেমিকা মনেও ধ্রুব তুমিই যে চাওয়ার যন্ত্রণা !
ওগো নীল ধ্রুবতারা, ভুলে দিও ওগো তুমি ক্ষমা,
অভিরাম ধ্রুব তুমি, তুমি যে আমার প্রিয়তমা ।
ধ্রুব তুমিই মাতাল মন,
তুমিগো কাব্যিক এ জীবন,
তুমিই ধ্রুব হৃদয়ে যত অশেষ বেদনা জমা,
ওগো নীল ধ্রুবতারা, তুমি যে আমার প্রিয়তমা ।
রচনা : ১২/০৭/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।