খাল কেটে কুমির
- বেঞ্জিন বেঞ্জয়েট

বাবার হাতে সংগ্রামী সংসার দীর্ঘকালের যাত্রা ,
দিনরাতের আলোয় আঁধারে উঠেছে নেমেছে কত তাপমাত্রা ।
ঝরেছে অঝরে কত গায়ের ঘাম মাথা থেকে পায়ে ,
একেলা পারে নাই অন্যকে ডেকেছে বড় নিরুপায়ে ।
সংসারের হাল ধরেছে বাবা সময়ে অসময়ে শক্তহাতে ,
আজ সে বৃদ্ধ কুলোতে পারেনা দিয়েছে দায়িত্ব অন্যহাতে ।
অন্যের হাতে দায় দায়িত্ব বাবার নয়ন অশ্রুতে মাখা ,
অন্যজনে করছে দায়িত্ব পালন বাবার বুকে রক্ত আঁকা ।
দায়িত্ব পেয়ে কর্তা বাবু বাবার দোষ শুধু খুঁজে বেড়ায় ,
ভীত প্রদর্শন কত যে অ্যাকশন বাঁধিতে চায় হাতকড়ায় ।

এই তো দুনিয়ার নীতি ... পর কে টেনে নিলে বুকে ,
মানুষ নামে অমানুষ হয়ে আপনের বিরুদ্ধে দাঁড়ায় রুখে ।
চাক্ষুষ প্রমাণ, দেখি আমি চোখে, বাবা সে মাহাথির...,
নিজের দেশকে বাঁচাতে তিনি ডেকে এনেছেন কত বীর ।
কত দুধ কলা কত গুঁড় মুড়ি কত যে দিয়েছেন ভরিয়ে ভাঁড় ,
এতো দেবার পর তবু হলেন পর, পর হলো না যে আপন তাঁর ।
আজ তিনি দোষের দোষী কিবা তাঁর অপরাধ...,
সমাজে আর রাখতে চায়না তাঁরে মরিয়া হয়েছে দিতে তাঁরে বাদ ।
আমার বুক ভাঙ্গে হৃদয় খুনে লালে লাল ...,
মাথায় আমার পাহাড় ভেঙে হয়ে যায় যে সমান্তরাল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026