আপোষহীন
- মামুন রণবীর
যে স্বাধীনতার মঞ্চজুড়ে শর্তসাপেক্ষ শব্দের পায়চারী
আমি সে মঞ্চের নেতা হতে চাইনা
চাই শুধু স্বাধীনতাকে স্বাধীন শব্দের মর্যাদা দিতে
আমি চাইনা কন্ঠের বজ্রকাপুনিতে
অসাড়তাকে উপর থেকে দৃপ্ত দেখাতে
অথবা বিভীষিকার হাতে পতাকা তুলে দিতে,
চাই শুধু পতাকায় জেগে থাকা সহস্র প্রাণের হুংকারে
ভূপতিত হোক দুর্বৃত্তের চিত্ত ;
চাই শুধু মুক্তকন্ঠের আওয়াজ দিতে
যে আওয়াজে মিশে থাকে
তোমার আমার আমাদের দেশমাতৃকার নতুন স্বপ্ন
যে কবিতার ভেতর কুটনৈতিক শব্দের অনধিকারচর্চা
আমি সে কবিতার আবৃত্তিকার হতে চাইনা
যে আকাশে পাখিদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ড্রোন
সে আকাশে পাঠাতে চাই প্রতিরোধের ফানুশ
যে শহরে অবলীলায় চলে মগজছিন্নতার খেলা
সে শহরে দাঁড়িয়ে একবার বলতে চাই
কার এতো সাহস?
আয়তো দেখি
আমার এক হাতে প্রতিরোধ
অন্য হাতে শান্তির বোধ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।