নিঃশব্দ প্রতিধ্বনি
- অনুপ কুমার বিশ্বজিৎ

তোমারে হারাইলাম—
তবু সে হারানো যেন
নিভৃত সন্ধ্যার প্রদীপের মতো,
আলো রেখে গিয়েও অন্ধকারে ডুবে যায়।

হে প্রিয়,
এ কোন বিধাতার লীলা—
তোমার অনুপস্থিতিতেও
তুমি যেন আরো গভীর হয়ে থাকো অন্তরে।

আজ আমার জীবনে
নিঃশব্দ দীর্ঘশ্বাসের সুর,
অদেখা বেদনার ছায়া
চুপিচুপি পাশে বসে থাকে।

তুমি তো জানো,
তিতাস
কেমন করে সকল কলুষতা বুকে নিয়ে
ধীর স্রোতে বয়ে চলে—
তেমনি আমিও বহিয়া চলেছি
তোমার ফেলে যাওয়া দুঃখের ভার।

ইছরের সেই গোধূলি লগ্নে,
আলোমাখা আকাশপটে
আমাদের যে স্বপ্নরাশি ভাসিয়াছিলাম—
আজ তারা বিষণ্ন মেঘ হয়ে
চোখের কোণে ভিড় করে।

তোমারে হারাইলাম—
তাও এমন করিয়া হারাইলাম,
যে আর কিছুই অবশিষ্ট রহিল না,
শুধু এক নির্জন প্রাণ
নিভৃত কান্নার অনুরণনে
তোমারই নাম জপিয়া যায় অনন্তকাল।


০৯-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১১-০৪-২০২৬ ০৮:২৪ মিঃ

চমৎকার। খুব ভাল লেগেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026