নিভৃত শূন্যে
- অনুপ কুমার বিশ্বজিৎ

জীবন এখন এক অবসন্ন গোধূলি,
দিনের শেষে রঙ মুছে যাওয়া আকাশ—
যেখানে আলো এসে দাঁড়ায়,
কিন্তু ঢুকিবার পথ খুঁজে পায় না আর।
অথচ এ বয়স ছিলো অরুণোদয়ের,
রক্তিম স্বপ্নে ভেজা প্রথম প্রহর—
হৃদয় জাগিবার কথা ছিলো গানে,
আজ সে নীরব, নিঃশেষ অন্তর।
কোথা হতে এক অদৃশ্য ভার
নেমে আসে অচেনা ছায়ার মতো,
কথারা মুখে আসে না আর—
শুধু বুকের ভেতর জমে থাকে নত।
একটি প্রদীপ জ্বলে অন্তরালে,
শিখা তার ক্লান্ত, তবু নিবে না—
সে আলো দেয় না, তবু জ্বলে
নিজেরই ক্ষয়ে, নিজেরই চিহ্নহীনা।
হাসি আজ পরবাসী,
চোখে তার অনাহুত কুয়াশা—
কেউ জানে না, কেন নির্জনে
মনে জাগে এক নিঃশব্দ ভাষা।
এ কি তবে ভাঙনের পূর্বলগ্ন?
নাকি রূপান্তরের গোপন সুর—
যেখানে সব শব্দ হারায় ধীরে,
থাকে শুধু এক অনির্বচনীয় দূর…


১০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১১-০৪-২০২৬ ০৮:২৩ মিঃ

চমৎকার লিখেছেন
ভীষণ ভালো লাগলো


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026