আদনান খান
- আদনান খান

খাতা

যেন বাধা স্তরিত শূণ্য উদ্যান গুলি
অঞ্জন দ্বারা সাজিয়ে রেখেছে কারা,
সুরমা সিয়াহ্ অগাধ ত্যাগের ধুলি
নিশীথিনীভর বি’নিদে জেগেছে যারা।
মাখিয়ে এটার অন্ধ অক্ষির মাঝে
তারা পেতে চায় অটল ত্যাগের ফল
অসংখ্য শব্দ অক্ষরে মাখা ঝাঝে
করে দেয় খাতা মানুষের দল-বদল।
ভালো করে যে সাজিয়ে দিয়েছে তারে
বসে আছে আজকে আলিশান চেয়ারে।
আঁকাবাকা নিপীড়নে দাগাতে যতই পারে
তারা উঁচু।“শূন্য রেখেছে?ওরা অন্ধকারে।”

যেন বাধা স্তরিত শূন্য উদ্যান গুলি,
কারো প্রভাতি,কারো মুদিত গোধুলি।
কেউ সাজায় তারে ভাবী সিদ্ধি মেগে
যে নিতান্ত নিরব সে জগতে,আধুলি।
কেউ লিখে যায় ঘটনাপ্রবাহ লহর
কেউ ছন্দরূপে,বিবস্ত্ররে অসিত জামা
পরিধান করায়। সমীকরণের গূঢ় গহ্বর
খুড়ে জটিলতা ছড়ায়। নেই কো থামা।
কেউ রচে না কিছুই শূন্য উদ্যান শূন্য
জগত নাকি তার মন্থর হয় এবে
স্তম্ভিত পথ,ভবিশ্যত তার অমোঘ চূর্ণ
ক্ষতিপূরণ কে বা দেবে?
সে কী জগতের কেউ নয়?
সে কী অযথা? সে কেমন বিস্ময়?
এই তুমি জগতের খাতা
ছোট-বড় মেপে তোমাতে প্রাণের দর‍্-দাম হয়।


০৩-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৩-০৪-২০২৬ ১২:৩৯ মিঃ

অসাধারণ লিখেছেন!

আদনান খান
০৩-০৪-২০২৬ ২৩:০২ মিঃ

ধন্যবাদ জানান