আমি হতবাক
- বেঞ্জিন বেঞ্জয়েট

আর পাইনা মানুষের গন্ধ , অসস্থি আমার এটা
অমানুষে ভরে গেছে এই গোটা পৃথিবীটা ।
ভালবাসলে আঘাত করে, বিশ্বাসে করে ক্ষতি ,
বিশ্বাসটাও ফুরে গেছে তাই মানুষ মানুষের প্রতি ।
মানুষ আজ সুযোগ সন্ধানী যদি সুযোগ পায় ,
তিল হয়ে অন্তরে ঢুকে সে তাল হয়ে বারায় ।
মানুষের মুখে মানুষের গীবত বাতাস হয়েছে ভারী ,
সহমর্মিতা উঠে গেছে আজ এই পৃথিবী ছাড়ি ।
আপন খেয়ালে চলছে মানুষ আপন স্বার্থে দোলে ,
প্রতিটি মানুষ নিজের অজান্তেই স্বার্থপরের কবলে ।
আর ক'টা দিন পরে যে হায় কিযে দেখবো চোখে ,
ভালো মানুষ গুলি তাদের ছোবলে মরবে ধুঁকে ধুঁকে ।

আরেক পদের মানুষ দেখি নারীর অন্বেষণে ,
নারী জাতি ছাড়া জমেনা হরষ তাদের সে মনে ।
উচ্ছ্বাসের তরে সমাবেশ ডাকে আহ্বান সবার প্রতি,
নরের প্রতি শুধুই আহ্বান নারীরে সে করে মিনতি ।
সমাবেশে যদি নারী না থাকে বিরহ জ্বালা উদ্ভুট ,
ভাবে সে খোয়া গেলো সব খরচাপাতি চা বিস্কুট ।

বিচার বুদ্ধির এতোই অভাব ইসলাম কি যে বলে ,
জানতে না চায় 'কিবা ইসলাম' চলে আপন খেয়ালে ।
দাবী তার মুসলিম, দাবী তার ভার্সিটির সে মাষ্টার ,
এই দিয়েই হবে বুঝি কবর আর পুলসিরাত পার ।
জানায় সে বড় কাব্যিক কাব্য তার তত্বের তত্ব দিয়ে ,
কাব্য তার প্রকৃতির আকাশ সমুদ্র সূর্য শিশির নিয়ে ।
ডারউইন যে কিযে বিজ্ঞানী আজ যদি থাকতো বেঁচে ,
বাঙালীর চাপে পিষ্ট হয়ে থাকতো খাটলির নীচে ।
আমি হতবাক অবাক কিংকর্তব্যবিমুঢ় ...,
মানুষের এতো বাড়াবাড়ি আমাকে করেছে ভীষণ রুঢ় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026