স্মৃতি-প্রিয়জন
- সুদীপ তন্তুবায় নীল
সেই কবে চলে গেলে ফিরে এলে না,
মন একা রয় পড়ে-ভাঙা আয়না ।
চাঁদহীনা রাতগুলো ভরে অন্তর,
একটু হাসবো প্রিয়া নেই অবসর ।
হয়তো গিয়েছ ভুলে স্মৃতিভরা দিন,
আছো সুখে পরবাসে ভাবি প্রতিদিন ।
সারাবেলা যন্ত্রণা সুখের অভিনয়,
পারি না ভুলতে সেই রাতের প্রণয় ।
কি করে ভুলেছ আজ স্মৃতিগুলো সব ?
কাছে তুমি নেই শুধু আছে অনুভব ।
যেখানেই থাকো প্রিয়া ভরে রাখো সুখ,
দুঃখ আমারই থাক, থাক ভাঙা বুক ।
সুখে থেকো পরবাসে মোর প্রিয়জন,
না হয় কাঁদলাম আমি সারাটি জীবন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।