বৃষ্টি বন্দি
- সুদীপ তন্তুবায় নীল

বৃষ্টি এলো
আঁচলে ধরব বলো আঁচল পাতি,
আঁচল ভিজিয়ে দিলো
ধূলোপথে ঝরে গেলো
অবশেষে হলো তার সাগর সাথী ।
স্মৃতিগুলো রয়ে যায়
অন্তরের আলোছায়
না পাওয়ার কষ্টতে নেশায় মাতি ।
সে নেশায় সারারাত
বুকে নিয়ে সে আঘাত
জ্বেলে যাই স্মৃতিবুকে সৃজন বাতি ।

রচনা : ২৫/০৬/২০০৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।