স্বপ্ন-চন্দ্রিমা
- সুদীপ তন্তুবায় নীল

তুমি একবার নগ্ন হতে পার ?
আমি অস্তিত্বের ডাগর ডাগর দুটি চোখে
চেয়ে দেখব তোমায়,
আর লুকোচুরি খেলো না রক্ত মাংস ঘেরা পিঞ্জরে ।

সুরম্য তুমি হেঁটে যাও.......
হৃদস্পন্দনের গতি তার সীমা পরিসীমা
অতিক্রম করে
মুক্তির দরজায় এসে মাথা ঠোকে ;
আমার দীর্ঘশ্বাসে যেন স্বর্ণগোধিকার নীলবিষ !
বাস্তবে জীবন্ত লাশ হয়ে যাও ।

আমার আকাশে তুমি সুরম্য স্বপ্ন
তোমার আকাশে আমার অতৃপ্ত অতীত চন্দ্রিমা ।
আর না, গায়ের কাপড় খুলে দাও
আমার অস্তিত্বের দুটি চোখ শুধু তোমার অপেক্ষায়.......


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।