মৃত নদ পাড়ের ভুত
- বেঞ্জিন বেঞ্জয়েট

কয়জনে নামাজ কায়েম করে শুনি ?
সবাই দেখি লগ্ন কাটায় আড্ডার প্রহর গুনি ।
কত আড্ডাবাজি , সবাই দেখি মঙ্গল চায় ...,
কেহই করে না মঙ্গল জীবনের হিসেব খাতায় ।
শুধু কথায় চিঁড়া ভেজাতে চায় বিশ্ব পটে ,
কর্মের বেলায় অলস মগা থাকে বড় সঙ্কটে ।
কথা তার গগণ ছুঁই ছুঁই উড়ে বেড়ায় বাতাসে ,
এভাবেই জীবনটা মিশায় ধূলির সাথে বারোমাসে ।

কেমন তার অনুভূতি বুঝে আসে না আমার ,
আলাপ আর একটু হাসি , এটাই জীবন তার ।
মাঝে মাঝে ভুত ভাবি ... নিকষ আঁধারের ,
অথবা ভাবি সে ভুত ওই মৃত নদ পাড়ের ।
সমাজকে এরাই তলিয়ে দেয় সময়ের ব্যবধানে ,
এরাই আবার থাকে দেখি সমাজের কু সু সন্ধানে ।

কি বুঝা গেলো... সম্মানিত পাঠক বলবেন কিছু ,
সমাজকে পাল্টিয়ে দিতে চায়, যারা সব নিচু ।
আগাছার মাঝে গাছের প্রমাণ মিলায়ে দেয় সুত্র ,
এরাই নাকি দেশ সেবক , বাপের সব কুপুত্র ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026