পিছু ডাকে
- বেঞ্জিন বেঞ্জয়েট
জীবনের নীল নকশা এঁকেছি মানসপটে ,
কত আঁকাবাঁকা জীবনপথ তবুও জীবন বটে ।
মন চায় জীবনেরে থুথু দেই গাল ভরে ,
মন চায় জীবন থেকে নিজেকে নেই সরে ।
পারিনা , পিছু ডাকে দেনা পাওনার হিসাব ,
অশ্রুর অন্তরালে নিজেকে দেই কঠোর আযাব ।
নিজেকে খুব হীন লাগে সময় বিচক্ষণে ,
যত চেয়েছি সুখের ছোঁয়া ততই দুঃখ ঘনে ।
তায় যে মম বাদ দিয়েছি জীবনের সব আশা ,
জীবন থেকে মাইনাস করেছি ছিল যত ভালবাসা ।
দুঃখ জ্বালা অশ্রু আর বেদনাকে করেছি সাথী ,
আমার দুখে ধ্রুবতারা কাঁদে নিদা'ই যবে রাতি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।