ভুল পথের পথিক
- বেঞ্জিন বেঞ্জয়েট

সন্দেহ জাগে প্রাণে ... মরীচিকা বলে কানে
আমি বুঝি ভুল পথের পথিক ...,,
যাহা আমি কাছে ডাকি... যার বিরহে পড়ে থাকি
মন বলে যাসনে আর সেদিক ।

আকুলতার শীর্ষে বসি ... টানি বসি প্রেম রশি
যা থাকুক এই ভালে ...,,
ভুল হলে হবে হোক ... জানলে জানুক লোক
থাকি তবু ওই একই তালে ।

অপেক্ষায় যায় সারাবেলা ... শুধু পাই অবহেলা
পাই যাহা ঠুনকো চিলেবাঁধ ...,,
বুঝিনা হায় জীবনের মর্ম ... খুঁজিনা ভিন্ন কর্ম
শেষে বুঝি জীবনটা হয়ে যায় বাদ ।

ভেবে 'মন' সরে দাঁড়ায় ... ভিন্ন পথে একটু খাঁড়ায়
প্রণয়পথে গড়িল বিভেদ দেয়াল ,
ছিল যে ধ্যান সারাবেলা ... ছিল তাহা পুতুল খেলা
একদিন সত্যি তাহা করি আমি খেয়াল ।

ওই সে একই জনা ... মন করে লেনাদেনা
আমারই আরেক সখার সনে ,
প্রণয়ের বদৌলতে ... অর্থ যোগায় কৌশলতে
আছে তার সত্য প্রেম সংগোপনে ।

হঠাত শুনি বিয়ের আওয়াজ ... চলছে ভোজন কাজ
কার বিয়ে দেখি ওই মেয়ে হায় ঘরে ...,,
মোদের দু'জনের অন্তর ... বিষণ্ণতায় বড় কাতর
হরষে সে চলে গেলো প্রিয়জনের হাত ধরে ।

তায় বলি সাবধানে করি চলাফেরা ...
পদে পদে রয়েছে যে কাঁটাতারের বেড়া ...
পা খানি জড়ালে তাতে বিষে ডুবে যাবে
পরিশেষে ওহে মন আঁখিজল পাবে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026