বিষণ্ণতা
- বেঞ্জিন বেঞ্জয়েট
ক্ষুধা মাখা আঁখি ......... উড়ন্ত পাখি
...... শূন্যতায় প্রবাহমান ,,
যায় যায় দিন ............ বড়ই বিমলিন
...... হিয়ার মাঝে বিষণ্ণতা অনুমান ।।
একদিকে অন্ন ছাড়া ......... অপরদিকে নীড় হারা
......... ছন্ন ছাড়া জীবন ,,
চলি ফেরী শূন্যতায় ......... বড়ই উৎকণ্ঠতায়
.......... লাগে যেন নিঃসঙ্গ ভুবন ।।
দূর থেকে হেরি নয়নে ......চলছে পুলক বদনে
......... জোড়ায় জোড়ায় ভববাসী ,,
হেরিয়া কাঁদে মন ...... কেন আমি নিঃস্বজন
............ অশ্রু বিনে পাইনা কেন হাসি ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।