নির্জন বাগানে বসি ইতিকার বেলা
- সুদীপ তন্তুবায় নীল

নির্জন বাগানে বসি ইতিকার বেলা,
পশ্চিমেতে ঢলে যায় নেশাখোর রবি ।
ধূলিমাখা আকাশেতে নীলিমার ছবি তন্দ্রিত হয়েছে সবে করেনি তো খেলা ।
আলতো আঁধারে ভাসে সাঁজালের ভেলা,
মন বলে-এতো পথ কার সাথে যাবি ?
বুকেতে জড়িয়ে নিস অন্ধকার পাবি,
দিবা লোভে করিস না তারে অবহেলা ।

কোথা যাব সুখ তরে, নিয়তি বাঁধন !
হেলায় হারাল প্রিয়া, করুণ কাঁদন ।
ছন্দহীন প্রাণখানি সৃজনের তালে
প্রতিক্ষণে ডাক দেয়-কোথা তুমি প্রিয়া ?
আলোর নির্ঝর সবে অন্ধকার জালে !
নীলিমা জাগেনি তাই রোদিছে এ হিয়া ।

**(ফরাসী সনেট)**

রচনা : ১৪/০৭/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।