আশাবাদী
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমার ভালোবাসা ফিরে আসবে ...
আসবে সে আমার হয়ে ...,
মুছে দিবে জীবনের যত দুঃখ জ্বালা
মিশে যাবে সুখ অন্তরদ্বয়ে ।
আমি আশাবাদী একান্তই আশাবাদী
ভালোবাসা আমার মিথ্যে যে নয় ...,
ক্ষণিক দুঃখ জ্বালা পাড়ি দেই কষ্টপ্রান্তর
পরাজয়ের পরই তো আসে সে জয় ।
আমার ভালোবাসা আমার অহঙ্কার
আমার গর্ব আমার সুখ সম্ভ্রান্ত ...,
আমার ভালোবাসা আমার অনুভূতি
আমার স্বপ্নস্মৃতি আমার শান্তি অনন্ত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।