ভীমরতি
- বেঞ্জিন বেঞ্জয়েট

ভীমরতি কারে বলে ... দেখিলে আসো আমার দেশে ,
আমার দেশে ভীমরতি রগে রগে থাকে মিশে ।
শোণিতের ধারায় ভীমরতি বহে , নিশিদিন শুনি ধ্বনি ,
হরেক ঠাটের ভীমরতি আমি প্রহরে প্রহরে গুনি ।
মুখে মুখে সবার ভূতের বাণী , মস্তিষ্ক বিকৃত রূপে ,
কথায় কথায় গগণ ফাটায় , কৃত কর্ম দুর্গন্ধ ধূপে ।
ঘরের কোণে বালিশ ফাটায় , বাহিরে ভেজা বিড়াল ,
সুনামধন্য ব্যক্তির কাছে নিজেকে করে তড়িৎ আড়াল ।
সৎ কর্মে বলদা সাজে , অসৎ কর্মে হিরো ,
নকল কাজে বগল বাজায় , ফলাফল পায় জিরো ।
এই জিরো ভায়া দুনিয়ার নয় , পরকালের কথা বলি ,
যেদিক পানেই যাইনা কেন আমি ধর্ম পথে চলি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026