জোয়ার ভাটার জীবন
- বেঞ্জিন বেঞ্জয়েট
জীবনের জন্য কতটা পথ দিতে হয় পাড়ি ,
আমি বলিনা সে হবে নর অথবা সে হবে নারী ।
যত পাড়ি দেই সম্মুখ পানে প্রশান্তির আশে ,
পথ যেন হয়না শেষ , ততই যেন অশান্তি আসে ।
একদিকে আসিলে তাহা,... সহিবার পারি ...,
আসে তাহা অষ্ট পথে অগণিত হিসেব ছাড়ি ।
মন বলে মরে যেতে ... আশা বলে বাঁচি ,
ভবিষ্যৎ নাকি পূর্ণ করবে শূন্যে থাকা খাঁচি ।
বেঁচে থাকার সাধ তাই দিনে দ্বিগুণ বাড়ে ,
ঘুমের ঘোরে স্বপ্ন গুলো রজনীতে নাড়ে ।
এমন করেই জীবন চলে, জীবন ভাটা জোয়ার ,
হয়না শেষ এই জীবনের অফুরন্ত চাওয়া পাওয়ার ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।