কাঙ্গাল মন
- বেঞ্জিন বেঞ্জয়েট
যদি ভালোবাসা আসে নীরব নির্জনে ,
বুঝিতে কি পারি বলো , সেই অনুক্ষণে ।
বুঝিতে বুঝিতে আমার হলো বয়স ভার ,
পারিনা করিতে তবু ভালোবাসার মর্ম উদ্ধার ।
গুনে গুনে গেলো আমার যুগ যুগান্তর ,
ভালোবাসার আশেতে থাকিলো কাঙাল অন্তর ।
তবু আমার মিলে না সুচি ভালোবাসা ,
মিলে যাহা প্রণয় নামে, বড় তাহা সর্বনাশা ।
বয়স তো হলো না কম ... দিনে দিনে বাড়ে ,
আজও পারিনে বলিতে ভালোবাসা বলে কারে ।
তবে কি দুনিয়া একেবারেই উল্টে গেলো ?
এখানেও তো মিলন দেখি , তবে তা কারে পেলো ?
মানবের সনেই দেখি মানবের মিলন ভবের বাঁকে ,
এ মিলন কেন আমার শুধুই আশা হয়ে থাকে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।