সন্দেহ
- বেঞ্জিন বেঞ্জয়েট

পুরনো দিনের বন্ধু, এ কথা মিথ্যে নয় ,
তার সাথে যে ছিল আমার হাজার দিনের পরিচয় ।
হাজার দিনের হাজার জ্বালায় হাজারবার মরি বাঁচি ,
পরিস্থিতির স্বীকারেতে বন্ধন নালায় বাঁধ দিয়েছি ।
অনেকদিনের অনেক পথ ... পড়েছে অনেক পিছে ,
বন্ধু আমার ভাবল শেষে ...আমি হলাম মিছে ।
মিছে ভাবী ... আমায় আর... করে নাই সে গ্রহণ ,
বাঁধ বাঁধিল টেনে আনি কালিদাসের উদাহরণ ।
সেই থেকে তাহার আমার হয় না কোন কথা ...,
দিনের পর দিনে চলে যায় ... থাকি নীরবতা ।
কর্ম দিনের চাপে পড়ে পারিনা সময় দিতে ,
এই ফাঁকেতে স্বজনেরা দিলো লাথি প্রীতি ভিতে ।
স্বজনেরা সন্দেহ করে... তাহার আমার প্রণয় টান ,
বাঁকা চোখে দেখে আমায়, ঘৃণা আমায় করলো দান ।
সময়ের ব্যবধানে ... আমায় ছিন্ন করে ...,
জীবন্তলাশ পাঠায়ে দিলো ছিন্ন চিতায় ভরে ।
সন্দেহটা এমন জিনিস বুঝলো নারে কেউ ,
যার দরুনে নেমে আসে জীবন পথে অথৈ ঢেউ ।
বেহুদাতেই উকিল সেজে বিচার পথে নামে ,
হাতে রেখে পূজার কুসুম অন্তরেতে থুথু দেয় ধামে ।
এমন মানব দেখলে আমি শিয়াল বলে ডাকি ,
জীবন পথে চলে বটে , ইসলামে সে দেয় গো ফাঁকি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026