শূন্য খাতা
- বেঞ্জিন বেঞ্জয়েট

আর কত জীবনের উপর চলবে অত্যাচার ,
আর কত সহ্য করব ইয়াহুদির ব্যভিচার ।
দুর্বল বলে এতো কিছুই সহ্য করতে হবে ,
দ্বীনের আলো জালাতে গিয়ে আঁধার হল ভবে ।
জন্ম ছিল কোন পাপেতে, এমন শাস্তি পেলুম ,
ভালোবাসার আদলে'তে জীবনটাকে খেলুম ।
ভালোবাসা দ্বীনের প্রতি ... ইহাই অপরাধ ,
মিটে গেলো এই দুনিয়ায় বেঁচে থাকার সাধ ।
সাধ যে ছিল দ্বীনের ঐশী আত্মায় লালন করি ,
পরকালের ডাকে যেন আনন্দেতে মরি ।
সে সাধ আমার হয়নি পূরণ ... অকাল সকালে ,
মরণ নামে শুভ সন্ধ্যা নেমে আসলো ভালে ।
তায় যে আমার কাজের কাজ হয়নি কিছু করা ,
জীবন ছিল আমার বেলায় অমানিশায় ভরা ।
দুঃখ শুধু একটাই আমার... জীবন বিনিময়ে ,
পেলুম যা 'শূন্য খাতা' তাই যে আছি ভয়ে ।
তবু আমার আত্মার মাঝে আছে বিশ্বাস ...,
দয়াময়ের অপার দয়ায় জান্নাতে করবো বাস ।
উদ্দেশ্য যাহাই ছিল ... দ্বীন প্রতিষ্ঠায়...,
জীবন প্রতিদানে যেন দেশটি শান্তি পায় ।
শহীদ কিনা জানিনা আমি ... দেশের মায়ায় ,
জীবন দান করলুম আমি শান্তি প্রতিষ্ঠায় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026