ঐতিহাসিক প্রত্যাবর্তন
- সুদীপ তন্তুবায় নীল

আর এক নতুন বসন্তের ভোর :
চৈতি কোকিকের চিরচেনা কুহুতান
সদ্য ঘুমভাঙা ঘুঘুর অক্লান্ত ডাক
তাল পলাশের বনে ;
ক্ষেত জুড়ে ঘুমন্ত জীর্ণ পলাশের পাতা
আর ঝরন্ত ফুলের রৌদ্রস্নান -
কেমন তারা হলুদ হয়ে যায়
ছেলেবেলায় দেখা হলুদ পাখিটার মতো ।

সব ইতিহাসগামী পথিক হয়ে যাত্রা শুরু করে
রচিত হয় ঐতিহাসিক পথ......
অন্তঃসত্ত্বা হয় কালের নারী
তবুও সব ফিরে আসে বার বার :
মৃত ঘাসের জঞ্জাল সরিয়ে রুক্ষ মাটির গান
ছোট ঘাসফুল অভিমান ভেঙে জেগে উঠে :
সেই আলো সেই অন্ধকার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৯-০৪-২০১৫ ১৯:৫০ মিঃ

darun 2 @@@@