সাঙ্গ হল জীবন
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমি আর খেলবো না , খেলার যে বয়স নাই ,
খেলতে গেলে পায়ে ব্যাথা , গায়ে যে জোর নাই ।
গায়ের জোর হাওয়ায় গেলো , সাঙ্গ হলো জীবন ,
কর্ম খাতার মর্ম দেখে রক্তিম হলো দুই নয়ন ।
যে জোরেতে কত কিছু করলাম আমি হেসে ,
কেঁদেই মরি অক্কা কালে কূল না দেখে শেষে ।
যা করেছি গোল্লায় সব , কামের কাম ...অকাম ,
মরার আগে মকরধ্বজ , পূঁজি সাধুর ধাম ।
নন্দন কালে চন্দন সেজে সন্ন্যাসী তাড়ালাম ,
শেষ কালেতে সন্ন্যাসীর খোঁজে সবই তো হারালাম ।
তবু পাওয়া হয়নি কিছু ... ব্যর্থ নিখিলে ,
নিজেরে আমি নিজেকেই ফেলেছি তো গিলে ।
তবু অকালে এসে সকালে বসে সন্ধ্যার বায়ু দেখি ,
আকাশ ভরা হাজারো নক্ষত্র তবু চেরাগজীবনী লেখি ।
শূন্য তেলে উম্মুক্ত স্থানে যেভাবে নিবু নিবু করে ,
কখন জানি দুর্দম হাওয়ায় যাবে নিভে ঝরে ।
সেকেলেই থেকে গেলাম, দুপুর গড়িয়ে বিকেলেও ,
সম্বলহীনা থেকে গেলাম, হাজার সময় পেলেও ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।