পঞ্চবান
- সুদীপ তন্তুবায় নীল

কান্না - সে তো দুখের শ্রাবন
যে শ্রাবনে বানভাসি সুখের স্বপন ।
কষ্ট - সে তো মেঘের কাজল
সারাবেলা জেগে রয় হৃদয় অঞ্চল ।
প্রেম - সে তো আবেগের টান
কত ভুল কান্না হাসি মান অভিমান ।
জীবন - সে তো আলো অন্ধকার
পার হয় কত নদী পর্বত পাহাড় ।
মৃত্যু - সে তো কাজল সাগর
জোয়ারের টানে সব করে দেয় পর ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৯-০৪-২০১৫ ১৯:৪২ মিঃ

darun sonder