দিদির দম্ফ
- সুদীপ তন্তুবায় নীল

ও দিদি ও দিদিভাই রক্ষা করো প্রাণ
চাই না আর মা মাটি মানুষের গান ।
কেন তুমি ধর্মহারা কিসের ভন্ডামী ?
সস্তা চটি সাদা থানে তুমি অন্তর্যামী !
পায়ের ভৃত্য তোমার বঙ্গ প্রশাসন,
দু'পাশে মুকুল আর মদনমোহন ।
বঙ্গ মায়ের রক্ত নিয়ে খেলেছ হোলি
নয়ন জলে নিঃস্ব লক্ষ কোটি বাঙালি ।
তোমার তলেতে আজ নেতাজি সুভাষ
সর্বোপরে রক্তস্নানে ছোট ফুল ঘাস ।
ও দিদি পুঁতো না আর বৃষ বৃক্ষ বীজ
আর কত প্রমানিবে তুমি ভন্ড নীচ !
মাতৃবক্ষ মঞ্চ ভেবে করো অভিনয়
নিজ স্বার্থে করো দিদি অধর্মের জয় ।


*** ( দিদি - পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ) ***


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৯-০৪-২০১৫ ১৯:৪০ মিঃ

darun 2