কাজল ফুলের পাপড়ী
- সুদীপ তন্তুবায় নীল

অনুরাধা, খরা চৈতি রোদে
মেঘেদের অন্তর্গৃহের উন্মুক্ত পথে হেঁটে
অবশেষে সন্ধ্যার ক্লান্ত চাঁদ হয়ে গেছি আমি,
তুমি পশ্চিমের সাঁঝতারা শত আলোকবর্ষ দূরে.....
যখন সন্ধ্যার অনু পরমানু দল বাঁধে ধীরে ধীরে :
সহবাস করে, ফোটে কাজল ফুলের পাপড়ী
তখন সাঁঝ প্রদীপের সাথে
তুমিও মিশে থাকো দিগন্তের অন্তর্লোকে ;
সহস্র তারকার ভিড়ে খুঁজে ফিরি তোমার অস্তিত্ব ।
শুধু ব্যর্থ-বিষণ্ণতার চিরচেনা সমুদ্রে
আমার ভাসন্ত খেয়ার পাটাতনে তোমার শরীরের সুঘ্রাণ,
চিন্তনের বোতলে স্মৃতির অ্যালকোহল ।
প্রানময়ী দাবানল নয়ন অন্তঃপুরে
ঝাঁপসা হয়ে আসে রেটিনার দেহ
অনেক বরফ গলে যায় ধীরে ধীরে..........

আমি হাঁটি রাতভর একাকি নিরব, কাজল কলঙ্ক বুকে
ক্ষণিকের বসন্ত এনে তুমি তো জলের আল্পনা - সন্ধ্যাপরী !
শহুরে নিয়ন আলোর রেখা ধরে আজও হেঁটে যাই
দেখি আমার শান্ত ছায়ায় তুমি ঘুমন্ত নারী ।
এখনো অনেক অন্ধকার !
অনুরাধা, আমার এলোমেলো পৃথিবীতে জেগে থাকে
শুধু তোমার অস্তিত্বের হাহাকার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৯-০৪-২০১৫ ১৯:৩৯ মিঃ

darun tu


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026