ঢাকা অন্তর
- বেঞ্জিন বেঞ্জয়েট

জ্যৈষ্ঠের খরা রৌদ্র চলছে খামারে ধান্য মাড়া
মায়ের গর্ভ থেকে আমার ভবে আসার পড়েছে সাড়া ।
আমার জন্ম নিতান্তই খামার বাড়িতে নির্জনে ... ,
যেথা লালিত সাপ ব্যাঙ আর বিচ্ছুর বিচরণে ।
জন্ম আমার যথাতথা তবু ভাবিনা তাহা নিয়ে ,
লালিত্ পালিত হয়েছি সেথা গায়ের শ্রম দিয়ে ।
চরিত্রের আর হয়নি গঠন সেই পরিবেশে ,
আজও তাই চরিত্রবিধি লঙ্ঘিত হয় পরিশেষে ।
প্রচেষ্টার হয়না ত্রুটি ... কিন্তু কেমনে শিখি ?
জানা নাই যাহা কেমনে তাহা মগজে ধরি রাখি ।
জানা'র যাহা , তাহাই তো পারিনা করতে পালন,
অজানাতে আবার কেমনে করি হায় অনুধাবন ।
বারেবার তাই পর্যায়ক্রমে পরিবেশ করি দূষণ ,
সাপ ব্যাঙ আর বিচ্ছুর গন্ধ যায়না থেকে বসন ।
তাই ধরায় সংখ্যালঘূ হয়ে বেঁচে আছি কোনহালে
সম্মান তো শিকায় উঠেছে নামেনা কোনকালে ।
এমনই আছি অদ্যবধি হয়তো থাকবো কালান্তর,
অপরিচ্ছন্ন পরিবেশে ঢাকা যে এ অন্তর ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026