শান্তি চাই
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমি আমার জীবনের স্বীকৃতি চাই ,
চাই জান মালের নিরাপদ সর্বদাই ।
চাই একটা নিরিবিলি আবাস স্থান ,
যেথায় রক্ষা করতে পারি যেন মান ।
ইশ কান'টা ঝালাপালা হয় বারে বারে
দিনে রাতে শকুন শিয়ালের চিৎকারে ।
কুকুরের আনাগোনা ঘেউ ঘেউ আওয়াজে ,
সারাক্ষণ কানে যেন ঝিঁঝিঁপোক বাজে ।
আর কত দেখি ওই মরা গরু টানা ,
মানুষ আর কত দেখতে পারে হায়েনা ?
কত নাম শুনি হায় টর্নেডো মহাসেন ,
শ্মশানে আসেনা কেন তাদের সফেন ?
ধুয়ে মুছে নিয়ে যাক শ্মশানের জঞ্জাল ,
নির্মলে ভরে উঠুক শিশির ভেজা সকাল ।
একটু শান্তি চাই বসবাস তরে ...,
একটু শান্তি চাই বঙ্গ মাতার ঘরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।