দুনিয়াদারী
- বেঞ্জিন বেঞ্জয়েট
এই ভোলা কোর্টে গিয়ে আজি বলিস
এই ভিটের নাই কোন ওয়ারিশ ।
আজ্ঞে হুযুর বলুমনি জীবন বাঁচান ফরয ,
সপ্ত জনের পরাণ বাঁচায় তোমার পানের বরজ ।
যারে যা ঘরে যা ... পাঞ্জাবীটা পাল্টে আয় ,
আজ্ঞে হুযুর পাল্টে আসি , ভিটেতে হুযুর দাঁড়ায় ।
খানিক লগণ অন্তে ভোলা নয়া পাঞ্জাবী গায়ে ,
থাপুর থুপুর হেঁটে আসে ছেঁড়া স্যান্ডেল পায়ে ।
এই ভোলা চলতো চল ... আজি তোরে আমি ,
মার্কেটেতে নিয়ে গিয়ে কিনে দিবো স্যান্ডেল দামী ।
আর কি নিবি জলদী বল আজকে তোর'ই পালা ,
আজ্ঞে হুযুর কিছুই চাইনা মিটুক আগে পেটের জ্বালা ।
আরে ভোলা চিন্তা কিসের আমি থাকতে বেঁচে ?
আজ্ঞে হুযুর জনম লাগি নরক যে নিতাছি যেচে ।
ওরে পাগল বলিস কি ... কিসের তোর এই ভাবনা ?
আমি বেঁচে থাকতে তোরে নরকে যেতে দিবোনা ।
ভোলা বাবু ঠিকই বোঝে , বোঝে না জমিদার বাবু ,
দুনিয়ার লোভে ব্যস্ত সে যে দ্বীনের কাজে কাবু ।
পেটের দায়ে ভোলা বাবু কোর্টে হলো হাজির ,
মিথ্যে সাক্ষী দিলো সে , আসল ভিটে গাজীর ।
গাজী ছিল এতিম মানুষ ... দূর দেশেতে গিয়ে ,
দেশের মায়া ত্যাজ্য করে... করেছে সেথায় বিয়ে ।
তিরিশ সাল পাড়ি দিয়ে দেশে আসলো ফিরে ,
ফিরে এসে এতিম গাজী উঠতে পারেনা নীড়ে ।
জমিদার বাবু হাজির করে ভিটের দলিল খতান ,
এতিম গাজী পৈতৃক সুত্রে সম্পত্তি ফিরে চান ।
এই নিয়ে দু'জনাতে বাঁধলো বিশাল বিবাদ ,
গাজীর অধিকার গাজীর দাবী হলো যে অপবাদ ।
দলিল জোরে টাকার জোরে জমিদার করলো দখল
গাজীর আশা গাজীর স্বপ্ন মিথ্যে হলো সকল ।
এরই নামই দুনিয়াদারী ... দুনিয়ার প্রতি মায়া ,
দুনিয়ার লোভে পড়ে মানুষ বদলায় আপন কায়া ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।