আদি অন্তের নববর্ষ
- বেঞ্জিন বেঞ্জয়েট

কত সাল এলো গেলো
বদল করেনি দিন মাসের হেরফের ...,
বদল হয়েছে কৃষ্টি কালচার
ব্যবধানটা ছিল শুধু ঢের সময়ের ।

দাদার আমলে এলে নতুন সাল
দাদীর পানবাটা শব্দে মুখরিত ঠুনঠুন ...,
ক্ষুধাতুর যারা ঘুরে পাড়া পাড়া
নববর্ষের নামে করতো খাবার আহরণ ।

দাদার যুগ গেলো এলো বাবার যুগ
মায়ে করলো শুরু পিঠে পায়েশে ...,
সারারাত ধরি সকল জোগাড় করি
সকালে ব্যস্ত সকল খাবার আয়েশে ।

মায়ের পলনাতির যুগ আজকে এই
ডিজিটাল নামে সবাই নতুন ...,
নববর্ষের সমাগম শুভেচ্ছা স্বাগতম
খাবারটা হলো ইলিশ আর পান্তার ভাতুন ।

যে যাহাই করুক আর যাহাই বলুক
চাওয়াটা সবার একটাই থাকে ,
অন্তর সকলের অপরিবর্তিত
মিছেমিছি শুধু হাই হুই ডাকে ।

জীবনের মাঝে গড়ে ওঠে যত
জমাট পাথর আর ভাঙ্গন খেলা ...,
নববর্ষের মাঝে বিলি করে সবে
শুভেচ্ছা স্বাগতম ভুলি সব অবহেলা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026