শূন্যতা............
- সুদীপ তন্তুবায় নীল
রাত্রির কাজল ঠোঁটে চুম্বন আঁকে
নীলাভ মৃত্যু !
কলঙ্ক বুকে দিগন্ত ছোঁয় মানবী চাঁদ,
সবুজ পথগুলো
মহাশূন্যের ছায়াপথে লুকোচুরি খেলে
হারিয়ে যায়.....
উজ্জ্বল নক্ষত্রের গান ভাসে না তখন,
জেগে থাকে কোনো
জ্যামিতিক আকার কিবা নিরাকারে
অস্তিত্বের শূন্যতা............
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।