আধপোড়া মানচিত্র
- সুদীপ তন্তুবায় নীল

রোদেলা দুপুর, ক্লান্ত পথিক !
পত্রহীন করঞ্জের তলে
ছায়ার ছন্দপতন,
মেঘকন্যের কাজলহীন দুটি চোখ
চোখের ভিতর জমে থাকে
অনেক বরফ....

অক্লান্ত চাতক !
অমলিন তৃষ্ণায়
ছন্দিল আগুন নিয়ে খেলে,
চায় -
ব্যথায় কাতর হোক কন্যের বুক,
তার দু ফোঁটা অশ্রু ।
তাই অবিরত ডাকে.......
গলে না বরফ চোখের ভিতর ।
বেলা পড়ে !
ঘরমুখো হয়ে উড়ে যায়
জীবনের আধপোড়া মানচিত্র ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।