বালা ...,
- বেঞ্জিন বেঞ্জয়েট
স্মৃতি কি আর মুছিতে পারি বালা ?
যতই থাকুক না এ অন্তরে জ্বালা ।
সকাল হতে না হতেই তোমারে ডাকি
বাড়িটা নাচাতাম করি হাঁকাহাঁকি ।
তুমি চাইতে না যেতে জোর করে
তোমারে নিয়ে যেতাম হাতখানা ধরে ।
সেই মোল্লা পুকুর পাড়ে জামতলীতে ,
দু'জনার পা পায়ে ঠেকি গুঁটি খেলিতে ।
তুমি হারতে আমি ইচ্ছে করেই জিতাতাম,
তোমার আনন্দ হেরিতে নিজে হারতাম ।
আমি চেতাম তুমি জিতে থাকো ,
তবু সে আনন্দে যেন পাশে মোর থাকো ।
তুমি থাকতে ... একদিন তোমার বাবা এসে ,
দুটো থাপ্পড় মেরেছিল দু'গালে কষে ।
সেই থেকে ওই যে তোমায় হারালাম ...,
আজও সে হারানোতেই রয়ে গেলাম ।
মাঝে অনেকবার হয়েছে দেখা হয়নি কথা ,
যে কথা বলার ছিল অ'বলাতে থেকেছি নীরবতা ।
দু'জনার চোখেই তৃষ্ণা ছিল কাছে পেতে ,
পারিনি তোমার বাবার ভয়ে কাছে নিতে ।
এভাবেই কেটে গিয়েছে অনেক কাল সাল ,
পূরণ হয়নি দু'জনার মনের প্রণয় আকাল ।
একদিন কানে এলো তোমার নাকি বিয়ে ,
শুনেই অশ্রু ঝরল যুগল আঁখিপাতা বেয়ে ।
দু'তলায় উঠে বুকে বালিশ চাপা দিয়ে ,
কেঁদেছিলুম খুব কেঁদেছিলুম ওগো প্রিয়ে ।
মায়ে বলল কিরে কাঁদিস ক্যান ...?
কিরে ভোলা তুই কিসের করিস ধ্যান ?
বলিনি ... জানি বলে লাভ হবেনা কিছুই ,
ততক্ষণে তুমি শ্বশুর বাড়ি ছুঁই ছুঁই ।
সেই থেকে আজও রয়েছি বোবা কান্নায় ,
যেটা কোন পুরুষের না মানায় ... ।
শুধু তোমার তরে পুরুষ হয়ে সেজেছি মেয়ে ,
শুধু তোমাকে না পেয়ে ............... ।
সুখে থেকো প্রিয়ে অনেক সুখে ...,
আমি সুখে আছি তোমার স্মৃতি নিয়ে বুকে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।